ব্রেকিং নিউজ
যুবলীগ নেতা আবুল হাসান আবারো বেপরোয়া : মতিঝিলে চালাচ্ছে নীরব চাঁদাবাজি পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জার্নালিস্ট ভয়েস অব বাংলাদেশ (জাভবা) ওসমান হাদি হত্যাকাণ্ডে নিরপেক্ষ তদন্তে জাতিসংঘকে প্রস্তাব দেবে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের গোপন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল নান্দাইলে ধর্মের আড়ালে ভণ্ডামি: মিল্লাত রাব্বির সাম্রাজ্য, নারী ভক্ত, অবৈধ অর্থ ও রহস্যজনক মৃত্যুর কালবেলার সাংবাদিকের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ফাঁসানো হয় জুলাই কন্যা সুরভীকে
×

জেলা প্রতিনিধি
প্রকাশ : ২৮/৫/২০২৪, ১০:৩৬:৩৯ AM

ঘূর্ণিঝড় রেমালের মধ্যেই বিয়ের ধুম

ঘূর্ণিঝড় রেমালের মধ্যেই ফেনীর সোনাগাজীতে এক বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। ১০ নম্বর মহাবিপদ সংকেতের মধ্যেই গায়ে হলুদের সেই আনুষ্ঠানিকতাতে উপস্থিত হয়েছেন মেয়ের পরিবারের সদস্যসহ প্রতিবেশীরাও। ঘূর্ণিঝড়ের প্রভাব শুরু হলেও নাচে-গানে মেতে উদযাপন করাই ছিল না কোনো কমতি।

ঘূর্ণিঝড় রেমালের মধ্যেই ফেনীর সোনাগাজীতে এক বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। ১০ নম্বর মহাবিপদ সংকেতের মধ্যেই গায়ে হলুদের সেই আনুষ্ঠানিকতাতে উপস্থিত হয়েছেন মেয়ের পরিবারের সদস্যসহ প্রতিবেশীরাও। ঘূর্ণিঝড়ের প্রভাব শুরু হলেও নাচে-গানে মেতে উদযাপন করাই ছিল না কোনো কমতি।

রোববার রাতে সোনাগাজীর সমুদ্র উপকূল ঘেঁষা চরখন্দকার এলাকায় রেমালের তাণ্ডবের মধ্যেই শেষপর্যন্ত নির্বিঘ্নে শেষ হয় দিতি রানী জলদাসের এ গায়ে হলুদের অনুষ্ঠান। যদিও ১০ নম্বর মহাবিপৎসংকেত এলাকার স্বাভাবিক জনজীবন স্থবির করে দিলেও থামাতে পারেনি এ বিয়ের আনুষ্ঠানিকতা।

এর আগেই সকালে সোনাগাজী উপকূলীয় অঞ্চলে জারি করা হয় ঘূর্ণিঝড় রেমালের ১০ নম্বর মহাবিপৎসংকেত। বিভিন্ন স্থানে নিরাপদ স্থানে আশ্রয় নেন মানুষ।জানা যায়, উপকূলবর্তী জেলেপাড়ার বাসিন্দা হরনাথ জলদাসের মেয়ে দিতি রানী জলদাসের বিয়ের তারিখ সম্প্রতি ধার্য করা হয়। এরই মাঝে উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় রেমাল। তবে অনুষ্ঠানের সব আনুষ্ঠানিকতা পূর্ব নির্ধারিত হওয়ায় পেছানো সম্ভব হয়নি গায়ে হলুদের অনুষ্ঠানের তারিখ।

এ বিষয়ে দিতি রানী জলদাস বলেন, ‘পূর্ব থেকে নির্ধারিত হওয়ায় ঘূর্ণিঝড় হলেও এ তারিখে আমার বিয়ে হচ্ছে। আমার বাবা তার সাধ্যনুযায়ী বিয়েতে আয়োজন করেছেন। তাই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হয়েছে।’
এ দিকে পরিবারের দাবি, ধর্মীয় বাধ্যবাধকতা মেনে আয়োজন করা হয়েছে সবকিছু। এতে ১০ নম্বর মহাবিপৎসংকেতের মধ্যেও চালিয়ে নেওয়া হয় বিয়ের আনুষ্ঠানিকতা।তবে গায়ে হলুদে আগতরা তরুণীর নতুন জীবনকে স্বাগত জানিয়ে প্রার্থনা করেছেন।